মুন্সীগঞ্জের র্যাবের হাতে গ্রেফতার শাকিব
- আপডেট সময় : ০২:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ২৯৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইজি বাইক চালক আরশাদকে গলা কেটে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী শাকিবকে গ্রেফতার করেছে র্যাব-১০। রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র্যাবের সদর দপ্তরে মিডিয়া প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, গত ১ জুলাই বিকালে নিহত আরশাদ তার অটো রিকশা নিয়ে যাত্রী পরিবহনের জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। গত ২জুলাই সিরাজদি খানের পশ্চিম রাজাদিয়া (লালবাড়ি) এলাকা থেকে গলা কাটা অবস্থায় আরশাদের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই আরশাদের স্ত্রী মোছাম্মৎ জিয়াসমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলা সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ১২ নভেম্বর কামরাঙ্গীরচর খোলামোরা খেয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী শাকিব মোল্লা ওরফে কায়সার(২২) কে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি মোতাবেক কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্র অপর হোতা মো. শাহ আলম (৪২)কে গ্রেফতার করা হয়। এ সময় শাহ আলমের নিকট থেকে ৬টি চোরাই অটো রিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাকিব ও শাহ আলম জানায় আরশাদের অটো রিকশাটি তাদের চোর চক্রের অপর সদস্য মোহাম্মদ রাকিব হোসেন এর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই তথ্যে সূত্র ধরে আজর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাকুরিয়া পাড়ায় অভিযান চালিয়ে নিহত আরশাদের অটো রিকশাটি উদ্ধার করা হয়।










