মঠবাড়িয়া ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আতাউর রাব্বী মহোদয়’কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।

রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে নব-যোগদান উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় জেলা প্রশাসক নব-নিযুক্ত ইউএনওর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে জানানো হয়, জনাব মোঃ আতাউর রাব্বী তাঁর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে মঠবাড়িয়া উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও সমৃদ্ধ করবেন—এমন প্রত্যাশা সবার।

নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারও তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আপডেট সময় : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬