মঠবাড়িয়া ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ ফার্মেসিকে জরিমানা

আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

আগামীর বরিশাল বিভাগের উন্নয়ন, সম্ভাবনা ও করণীয় নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “আগামীর বরিশাল বিভাগ—সম্ভাবনা ও করণীয়” শীর্ষক সেমিনারে বরিশাল বিভাগের সার্বিক উন্নয়ন, সম্ভাবনাময় খাত ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রুহুল আমীন দুলাল। তিনি বরিশাল বিভাগের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও অর্থনৈতিক খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে এমপি রুহুল আমীন দুলাল বলেন, বরিশাল বিভাগ প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। পরিকল্পিত উদ্যোগ, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বরিশালকে আরও সমৃদ্ধ ও উন্নত অঞ্চলে পরিণত করা সম্ভব।

তিনি বরিশাল বিভাগের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা, পর্যটন শিল্পের বিকাশ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, প্রতিমন্ত্রী নূর এমপিসহ বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, বরিশাল বিভাগের উন্নয়ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব মহলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বরিশাল বিভাগের উন্নয়নকে আরও ত্বরান্বিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬