মঠবাড়িয়া ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ ফার্মেসিকে জরিমানা

নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল হালিম এবং সাব-ইন্সপেক্টর নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবু জিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে একজনকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, উপজেলার ছোট বুইচাকাঠি গ্রামে পৃথক এক অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামান (২৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত সাইদুল তরফদার নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাজিরপুর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নাজিরপুরে মাদক কারবারি কিংবা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। নাজিরপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩

আপডেট সময় : ০২:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬