মঠবাড়িয়া ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ ফার্মেসিকে জরিমানা

পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন।

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার মঠবাড়িয়া সার্কেল অফিস এবং মঠবাড়িয়া থানা পরিদর্শন করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে মঠবাড়িয়া থানা ও সার্কেল পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সুসজ্জিত পুলিশ দল কর্তৃক ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়।

পরবর্তী সময়ে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণে সকলকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।” বক্তব্যের পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উক্ত পরিদর্শনকালে জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল), অফিসার ইনচার্জ, মঠবাড়িয়া থানা এবং সার্কেল ও থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন।

আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬