মঠবাড়িয়া ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে সাইফুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বড় শিংগা গ্রামের রাজমিস্ত্রী জাফর হোসেনের ছেলে। জাফর হোসেনের তিন ছেলের মধ্যে সাইফুল ছিল সবার ছোট। সাইফুল ইসলাম মঠবাড়িয়া ব্যাংকপাড়াস্থ আওয়ামী লীগ অফিসে সহকারী হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বড় শিংগা গ্রামে বাড়ির পাশে মামা খোকন শিকদারের বাড়িতে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে সাইফুল নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় বরিশাল নেয়ার পথে বিকেল তিনটার দিকে ঝালকাঠির কাছাকাছি স্থানে সাইফুল মারা যায়। তার মৃত্যু সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২