মঠবাড়িয়া ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভয়ভীতি ও হুমকি দিয়ে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুমি বেগম নামে এক নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তুষখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা সুমি বেগমের ভাইদের জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার ভাই মোহাম্মদ মিজান আমরিকান প্রবাসী এবং চ্যানেল আইয়ের প্রতিনিধি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে মো. হেদায়েতুল্লাহ, মোহাম্মদুল্লাহ, মো. তালহা , মোছা. হাফিজা বেগম, মোছা. হাদিয়া, হামিদা বেগমসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগে সুমি বেগম দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি তার ভাইদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরও বিবাদীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগকারীর দাবি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সুমি বেগম মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাওলানা হেদায়েতুল্লাহ। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জমির মালিক আমি। বরং তারা বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা করেছে এবং আমাকে হয়রানি করেছে। জমির মালিকানার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কাগজপত্র দেখলেই প্রকৃত মালিকানা সম্পর্কে জানা যাবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার এসআই আলমগীর হোসেন
ঘটনাস্থলে পরিদর্শন করে জানান,অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা ও জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬