মঠবাড়িয়া ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

পিরোজপুরে পুলিশের বাধায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ২৯৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে পুলিশের বাধায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুর প্রতিবাদে এ মিছিল ডেকেছিল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশি বাধার মুখে কার্যালয়ের সামনেই পথসভা করে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল বলেন, ‘পুলিশ ছাত্রদলকে রাজপথে নামতে দিচ্ছে না। এভাবে ছাত্রদলকে বেশি দিন ঘরে আটকে রাখা যাবে না। এরপর ছাত্রদলের কোনো কর্মসূচি বাধা দিয়ে আটকে রাখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আগেও ভোলাসহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধা নয়ন মিয়াসহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদের জানা নাই।’

এ সময় জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, ইমরান আহম্মেদ সজিব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুরে বিএনপির নেতা-কর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নয়ন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ছিলেন। সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন তিনি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে পুলিশের বাধায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

আপডেট সময় : ০১:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২