মঠবাড়িয়া ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

যারা জনগণের ভাষা বোঝে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই”রেজাউল করীম

মঠবাড়িয়া সমাচার ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশের স্বাধীনতার পর ৫১ বছর ধরে যারা ক্ষমতায় ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী চরমোনাই মাহফিলে ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনে উপস্থিত ওলামারা চরমোনাই পীরের নেতৃত্বে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার শপথ নেন। এ সময় তারা দেশের সব ওলামাকে দেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা জনগণের ভাষা বোঝে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই”রেজাউল করীম

আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২