মঠবাড়িয়া ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

পিরোজপুরে ছাত্রলীগ – বিএনপি’র সংঘর্ষ : গণমিছিল পন্ড আটক ১১, ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৩০১ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকা বিএনপি’র গণমিছিলে ছাত্রলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি তাজা ককটেল উদ্ধার ও ১১ জনকে আটক করেছে।

জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা তাদের কার্যালয়ে জড়ো হয়। সেখানে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থান নেয়। এরপরই জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে বিএনপি’র নেতাকর্মীরা পুরণো জেলখানার সামনে কালেক্টরেট স্কুলের সামনে জড়ো হলে সেখানে ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইখতেখারুজ্জামান সজল এর নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হয় এবং উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে বিএনপি’র কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। তার দাবি বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি অনিকের দাবি বিএনপি-জামায়াত এর বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্রলীগ মাঠে অবস্থান নিয়েছিল। এ সময় তাদের উপর বিএনপি’র লোকজন হামলা করে তাদের কয়েকজনকে আহত করে। পরবর্তীতে খবর পেয়ে তারা হামলাকারীদের প্রতিহত করতে গেলে, বিএনপি’র লোকজন তাদের কার্যালয়ে পালিয়ে যায়।সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল জানান, বিএনপির লোকজনের হামলায় তাদের ৮ জন আহত হয়েছে। এ বিষয় জানতে সদর থানার অফিসার ইন চার্জ আ জা ম মাসুদুজ্জামানকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নি। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচী ছিল। ছাত্রলীগের মিছিলে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এরপর পুলিশ বিএনপি কার্যালয় ও আশপাশে অভিযান চালিয়ে ৫ টি ককটেল উদ্ধার এবং ১১ জনকে আটক করেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে ছাত্রলীগ – বিএনপি’র সংঘর্ষ : গণমিছিল পন্ড আটক ১১, ককটেল উদ্ধার

আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২