মঠবাড়িয়া ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে চলছে পঞ্চম দিনের অভিযান

মঠবাড়িয়া সমাচার ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ৩০০ বার পড়া হয়েছে

ভোলার মেঘনায় ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগরনন্দিনী-২ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে উদ্ধারকারী জাহাজ জোহুর ও হুমায়রা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এ উদ্ধারকাজে অংশ নেয়।

সকাল থেকে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জাহাজটিকে পানির তলদেশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে বলে জানান তারা।

এদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।

বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম জানান, ‘দুর্ঘটনাকবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে, আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি, রিপোর্ট আসতে আরও পাঁচ দিন লাগবে। তখন বলা যাবে ক্ষতির পরিমাণ।’

নিউজটি শেয়ার করুন

মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে চলছে পঞ্চম দিনের অভিযান

আপডেট সময় : ১১:৫২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২