মঠবাড়িয়া ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

ইবিতে অষ্টম মেধাতালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার অষ্টম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, অষ্টম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৩৪৪ জন, ‘বি’ ইউনিটে ৮৪ জন ও ‘সি’ ইউনিটে ৪৯ জন ভর্তির সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এ, বি ও সি ইউনিটের শূন্য আসন পূর্ণ করার লক্ষে শুধুমাত্র আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। ৮ম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জানুয়ারি ও ১৯ জানুয়ারিতে অফিস চলাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, ভর্তির জন্য আনুমানিক ১২ (বারো) হাজার টাকা প্রয়োজন হবে তবে যারা ইতিমধ্যে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে ৫ (পাঁচ) হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়তা করেছেন তাদের জমাকৃত টাকা সমন্বয় করা হবে। এসময় প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি পরিক্ষার মূল প্রবেশপত্র এবং এস.এস.সি ও এইচ,এস,সি এর মূল নম্বরপত্র অথবা গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে মূল নম্বরপত্র জমাদানের মূল রসিদ।

নিউজটি শেয়ার করুন

ইবিতে অষ্টম মেধাতালিকা প্রকাশ

আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩