মঠবাড়িয়া ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

মঠবাড়িয়ার ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি-যুবদলের ১৮ নেতা-কর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপি ও যুবদলের ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নেতা-কর্মীরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির মল্লিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মাস্টার, উপজেলা যুবদলের সদস্যসচিব তাহসিন জামান রোমেল, যুগ্ম আহ্বায়ক রিপন মুন্সী, শাহীন রেজা, মাইনুল ইসলাম, আবু হানিফ, রিয়াজুল হক, ওয়ালিদ লস্কর, আবুল বাশার রিয়াজ, বেল্লাল খান, হাবিব বেপারী, সজীব, রাসেল জমাদ্দার, শাহীন খান, চান বাদশা, রুম্মান ও মনির হোসেন।

জানা গেছে, আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে গত বছরের ৫ ডিসেম্বর রাতে মামলাটি করেন। মামলায় পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের জেল হাজতে পাঠিয়ে আমাদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন খান বলেন, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে কিছু আসামি নিম্ন আদালতে জামিনের প্রার্থনা করেন। বিচারক ১৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ার ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি-যুবদলের ১৮ নেতা-কর্মী কারাগারে

আপডেট সময় : ০২:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩