মঠবাড়িয়া ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

পিরোজপুরে মানববন্ধন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

সময় টিভির বার্তা প্রধান ও রংপুর ব্যুরো প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শহরের প্রেসক্লাব রোডে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। দৈনিক জনকন্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সময় টিভির পিরোজপুর রিপোর্টার জিয়াউল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভির আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের পিরোজপুর প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক আমাদের সময় এর সাংবাদিক খালিদ আবু, সাংবাদিক হাসান মামুন, দেশ টিভির সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ধ ।

সমাবেশে বক্তারা বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর আমলে সংঘটিত কিছু অপকর্মের বিচার চাওয়ায় দুই সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন কলিমুল্লাহ চক্রের প্রভাবশালী সদস্য উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সভায় সামসুল হকের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান ও তদন্তে কমিটি গঠন হয়। অথচ এই তদন্ত কমিটি গঠনের খবর প্রচারের অপরাধে সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো রিপোর্টার রতন সরকারের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

এর মানে হলো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে দুর্নীতিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন তারা। শুধু তাই নয়, পুলিশ দিয়ে মুজতবা দানিশের ঠিকানা যাচাইয়ের নামে হয়রানী করা হচ্ছে। বক্তারা বলেন, বলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিককে সুরক্ষা দেয়ার জন্য। কিন্তু আমরা এখন দেখছি সাংবাদিকদের কণ্ঠরোধেই শুধু এই আইন ব্যবহার হয়। সেখানে আমরা এখন দেখছি সাংবাদিকদের হেনস্তা করার অন্যতম অস্ত্র হয়ে উঠেছে এই ডিজিটাল আইন। এ জন্য সমাবেশে বক্তারা এই আইন পরিবর্তনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে মানববন্ধন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানির প্রতিবাদে

আপডেট সময় : ০৭:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩