মঠবাড়িয়া ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

সিসি ক্যামেরার আওতায় মঠবাড়ীয়া পৌরসভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কিশোর গ্যাংয়ের দৌড়াত্ব রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানা অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধ কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করতে পৌরসভা এলাকা জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ সরাসরি মঠবাড়িয়া থানার কন্ট্রোল রুমে ২৪ ঘন্টা মনিটরিং করছেন।

জানা গেছে, মঠবাড়িয়া পৌর প্রশাসনের অর্থায়নে ও মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে পৌর শহরের এখন পর্যন্ত ৩০ টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ কমে আসবে বলে ধারনা সকল শ্রেণী পেশার লোক জনের। ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে পৌর এবং উপজেলা বাসী।

পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, কিশোর গ্যাংয়ের দৌড়ত্ব, চুরি- ছিনতাইসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে পৌরবাসী এবং উপজেলাবাসিকে আমি কথা দিয়ে ছিলাম। বিশেষ করে আমি উপজেলা বা পৌর শহরে আগত সকল জন সাধারণকে এবং শহরে বসবাসকারি পরিবারগুলেকে স্বস্তিতে রাখার জন্য এটা সামান্য উদ্যোগ মাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটের জন্য প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির প্রথম ও প্রধান অংশ হিসেবে পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপণ করা হয়েছে। এতে সকল প্রকার অপরাধ কমে আসবে। তিনি বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও ব্যাংক সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় সিসি ক্যামেরা ব্যবহারের আহ্বান জানান।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ বিষয়ে বলেন, মঠবাড়িয়া পৌর প্রশাসনের অর্থায়নে ইতিমধ্যে শহরে ৩০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উন্নত মানের ক্যাবল ও ক্যামেরা স্থাপনের এ প্রক্রিয়ায় আরও ১০টি ক্যামেরা যোগ হবে। কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক চোরাচালান, মাদক সেবনসহ সব ধরনের অপরাধ এবং ছিনতাই ও চুরি-ডাকাতির হাত থেকে জনসাধারনের জান মাল রক্ষার জন্য উগ্যোটি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর সহরের সর্বত্রই সিসি ক্যামেরা স্থাপণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সিসি ক্যামেরার আওতায় মঠবাড়ীয়া পৌরসভা

আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩