মঠবাড়িয়া ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ৮

বরগুনা প্রতিনিধি..মঠবাড়িয়া সমাচার
  • আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

বরগুনায় নির্বাচনী শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম পনু নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

এসময় আহত হয়েছেন আরও আটজন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে ‘ঠান্ডা গ্রুপের’ লোকজনের ওপর হামলা চালায় ‘পনু গ্রুপ’। এ সময় ঠান্ডা গ্রুপও রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

নিহত শফিকুল ইসলাম পনুর স্ত্রী আহত ছবি আক্তার বলেন, ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যাই। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং পনুর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের কঠোর অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ৮

আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩