মঠবাড়িয়া ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

উপজেলা চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত প্রকৌশলীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত উপজেলা প্রকৌশলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ২৪ জুন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগটি দায়ের করেন। ১২ জুন রাতে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা উপজেলা প্রকৌশলীকে হেনস্তা করে এবং এ ঘটনায় তিনি থানায় একটি জিডি করেছিলেন। লিখিত অভিযোগে প্রকৌশলী জিয়ারুল দাবি করেন, ২২ জুন রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ তার কক্ষে প্রবেশ করেন।

তখন পরিষদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ভাগনে আরিফুর রহমান সিফাত উপস্থিত ছিলেন। তারা আরএফকিউ পদ্ধতিতে এডিবির বিল প্রস্তুত করে তাদের প্রদানের জন্য চাপ দেয়। কাজ সম্পন্ন করার পূর্বে তাদের বিল দেওয়া সম্ভব নয় বলে জানালে চেয়ারম্যান তাকে এবং সার্ভেয়ারকে অকথ্য ভাষায় গালাগাল দেন। উপজেলা প্রকৌশলী তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে থানা থেকে পুলিশ গেলে চেয়ারম্যান তার লোকজনসহ ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান উপজেলা প্রকৌশলী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর মধ্যে তর্ক হয়েছিল বলে তিনি জেনেছেন। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

যাদের নামে ডাইরি করেছেন তারা উপজেলা চেয়ারম্যানের লোক।

নিউজটি শেয়ার করুন

উপজেলা চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত প্রকৌশলীর অভিযোগ

আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩