মঠবাড়িয়া ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

মঠবাড়িয়ায় গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শাহিনুর বেগম (৪০) নামের এক নারীকে এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর বেগম পশ্চিম পাতাকাটা গ্রামের আব্দুল বারেক সরদারের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানার এসআই খন্দকার কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুর বেগম নামের ওই নারীকে পশ্চিম পাতাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেন। পরবর্তীতে তার দেখানো মতে রান্নাঘর থেকে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটককৃত ওই নারীর স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ বারেক সরদার পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই নারীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩