মঠবাড়িয়া ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

আগামীকাল মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন দীর্ঘ ১৬ বছর পর 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনা। ইতিমধ্য সদস্য পদ যাচাই-বাছাই কে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের সাত জন আহত হয়েছে। বিএনপির এক অংশের অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির  কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পৌর বিএনপি’র সভাপতি পদপ্রার্থী নাজমুল কামাল মুন্সি, জসিম ফরাজী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, মোঃ দুলাল, আবু মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজুল হক ,শাহিন রেজা।
পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির বলেন , সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। পৌর বিএনপির ইতিহাসে এটি সেরা সম্মেলন হবে। সম্মেলনে শত শত নেতা-কর্মী অংশ নেবেন। এর মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।সম্মেলন সফল করতে ইতিমধ্যে তাঁরা সব সাংগঠনিক কাজ শেষ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন দীর্ঘ ১৬ বছর পর 

আপডেট সময় : ১০:৫৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫