মঠবাড়িয়া ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

মঠবাড়িয়া থানার বড় পদক্ষেপ: কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া থানার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে শুরু হয়েছে এক বিশেষ যৌথ অভিযান। উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি অলিগলি, গ্রাম ও পাড়া-মহল্লায় অভিযান চালানো হচ্ছে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং অন্যান্য অপরাধী চক্রের বিরুদ্ধে।

থানা সূত্রে জানা গেছে, অপরাধ দমনে এবার কঠোর অবস্থান নিয়েছে মঠবাড়িয়া থানা। সম্প্রতি এলাকায় কিশোর অপরাধ, মাদক সেবন ও ব্যবসা, চাঁদাবাজি এবং চুরি-ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান শুরু হয়েছে।

জনাব আব্দুল্লাহ আল মামুন বলেন,”এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো অপরাধীকেই ছাড় দেব না। মাদক, কিশোর গ্যাং কিংবা অন্য কোনো অপকর্ম—সবকিছুই আইনের আওতায় আনা হবে। এই অভিযান চলমান থাকবে।”

পুলিশ ইতোমধ্যে একাধিক অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য জব্দ করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এলাকার অভিভাবক ও সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, এ ধরনের অভিযান কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে এবং সমাজে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“এলাকার তরুণ ও কিশোরদের অনুরোধ করা হচ্ছে—অপকর্ম থেকে বিরত থাকুন, সুস্থ-সুন্দর জীবনের পথে ফিরুন। যারা অপরাধে জড়াবেন, তাদের জন্য আইনের শাস্তি অবশ্যম্ভাবী।”

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া থানার বড় পদক্ষেপ: কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান

আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫