মঠবাড়িয়া ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও অফিসের চাবি চুরির অভিযোগ :থানায় মামলা

মঠবাড়িয়ায় বাদুরা গ্রামে চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঋণের দায়ে নান্না ফরাজী নামের এক ব্যবসায়ী আ’ত্ম’হ’ত্যা করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুল হালিম। নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। এ সময় তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

চিরকুটে তিনি বলেন, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোনো লোক দায়ী না। আমি অনেক টাকা দেনা, সেটি দেওয়ার মতো কোনো পথ নেই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নেই। মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।
মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী বলেন, আমার ভাই সুপারির ব্যবসা করতেন।

এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ভোরে কীটনাশক পান করেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক আব্দুল হালিম বলেন, ঋণের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আ’ত্ম’হ’ত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় বাদুরা গ্রামে চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫