মঠবাড়িয়া ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

মঠবাড়িয়ায় সাংবাদিকসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলার টিয়ারখালী বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার উপর বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে আসামিরা হামলা চালায়৷ এসময় আসামিরা গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, মটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়৷ এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সাংবাদিকসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫