মঠবাড়িয়া ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল

মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে -স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ৪০৯ বার পড়া হয়েছে

মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে ..স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। দেশে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। আক্রাšত নেই বললেই চলে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে আমাদের বেখায়ালি হলে চলবে না। আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শনিবার (২৩এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের বাসভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনার সফলতা আমরা পেয়েছি। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিলো ও দিকনির্দেশনা ছিলো।

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে -স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২