পাটুরিয় ঘাটে ১০ দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে
- আপডেট সময় : ০৩:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৪১১ বার পড়া হয়েছে
পাটুরিয় ঘাটে ১০ দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে
প্রতিবছর ঈদের ৩দিন আগে আর ৩ দিন পরে ট্রাক পারাপার পাটুরিয়া ঘাটে বন্ধ থাকতো। এবছর যাত্রীদের নিরাপদে দুর্ভোগ বীহিন পারাপারের জন্য ঈদের আগে ৫ ও পরের ৫দিন মোট ১০দিন পাটুরিয়া ঘাটদিয়ে ট্রাক, কাভাটভ্যান চলা চল বন্ধ থাকবে বলে জানিয়েছেন, মানিগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এ ক্ষেত্রে শুধু মাত্র জরুরি পণ্য বাহী ট্রাক পারাপার করা হবে।
জেলা প্রশাসক বলেন, ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয় যাত্রীরা।
মানিকগঞ্জ শিবালয় উপজেলার ঘাট এলাকায় পদ্মা রিভারভিউ এর হলরুমে, জেলা প্রশাসনের আয়োজনে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপদে যাত্রী পরিবহন শীর্ষক মতনিনিময় সভায় জেলা প্রশাসক এ কথা বলেন।
পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ঢাকা শেষ, মানিকগঞ্জের শুরু বারোবারিয়া বাসস্ট্যান্ড থেকে। এখান থেকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৩৬ কিলোমিটার দুরে পাটুরিয়া ঘাট। বারবরিয়া থেকে ঘাট প্রর্যšত আমাদের পোশাক ও সাদা পোশাকে ৮শ পুলিশ মোতায়েন থাকবে। যানযট যাতে না হয় সে জন্য সারিবদ্ধ্য ভাবে যানবাহন যাতায়াতের জন্য কাজ করবেন পুলিশ। এছাড়াও র্যাব ও আনছার বাহিনি থাকবেন। যাত্রীদেরকে জিম্মি করে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য ঘাট এলাকায় ভাড়ার তালিকা টানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
।
বিআইডব্লিউটিসির উপ-মহা ব্যবস্থাপক শাহ্ মোঃ খালেদ নেওয়াজ বলেন, আবহাওয়া যুদি অনুকুলে থাকে, তাহলে ঈদে ঘর মুখে মানুষ নির্বিঘ্নে দুর্ভোগ বিহীন পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়ে যেতে পারবেন। সে জন্য আমরা ঈদে ঘর মুখ মানুষদের দুর্ভোগ বিহীন যাতায়াতের জন্য পাটুরিয়া দৌলদিয়া ১০টি ঘাট ও ২১টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রীদের পারাপার করবো।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বলেন, জরুরি পণ্য বাহি ট্রাক গুলোকে ১ নাম্বার ঘাটদিয়ে ২টি ডাম ফেরির মাধ্যমে পারাপার করা হবে। ৩ এবং ৪ নম্বার ঘাটদিয়ে আমরা যাত্রীবাহী বাস পারাপার করবো। ৫ নাম্বার ঘাট দিয়ে শুধ মাত্র্য ছোট গাড়ি পার করা হবে। ২ নাম্বার ঘাট দিয়ে চাপ বাড়লে যাত্রীবাহী বাসের সাথে সাথে ছোট গাড়িও পার করা হবে বলে জানান।
এসময় সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা, র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
















