মঠবাড়িয়া ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর, বামনা (বরগুনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোঃ শাকিলের মা মোসাঃ হেলেনা বেগম, নিহত মোঃ ইসাহাকের চাচা মোঃ আনোয়ার হোসেন এবং আহত জুলাই যোদ্ধা মোঃ নুর হোসাইন ও মোঃ মোস্তাফিজুর রহমান রাজিবসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৯টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ভূমিকা’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, আহতদের অবদান এবং ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬