মঠবাড়িয়া ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

সুন্দরগঞ্জে গরুবাহী ভটভটি ভেঙ্গে নিহত-১, আহত-৬

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৪০২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু বহনকারী ভ্যানের ইঞ্জিন ও লাশ বিকল হয়ে খাদেম হোসেন (৫৩) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাদেম হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সিচা গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সাঠিবাড়ি বাজার থেকে ১৩টি গরু কিনে বাড়ি ফিরছিলেন সিচা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী। ফেরার পথে ধুবনী বাইপাস মোড়ের কাছে পৌঁছালে হঠাৎ গাড়ির ইঞ্জিন ও বডি বিকল হয়ে যায়। এতে বিক্ষিপ্ত অবস্থায় সড়কে পড়ে গরুসহ ব্যবসায়ীরা। এদের মধ্যে খাদেম হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি।

ধুবনী মোড় সংলগ্ন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুর গাড়ি ভেঙ্গে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের নাম এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে গরুবাহী ভটভটি ভেঙ্গে নিহত-১, আহত-৬

আপডেট সময় : ১১:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২