মঠবাড়িয়া ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

রাজশাহী জেলা পরিষদে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী?

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনিত করা হবে কলে জানা গেছে। এদিকে, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে দলের মনোনয়ন বোর্ডের কাছে আবেনদন করেছেন আওয়ামী লীগের ১০ জন নেতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনে তারা রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তারা আবেনদপত্র জমা দেন। এরা হলেন, জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক রায়হান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল আলম বাবু, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পিপি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার এবং নগরীর ১৪ নং ওয়ার্ড পূর্ব শাখার সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রকৌশলী শামসুল আলম। বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন রায়হানুল হক রায়হান ও ইব্রাহিম হোসেন। এর আগের দিন বুধবার রবিউল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোজাফ্ফর হোসেন ও আক্তারুজ্জামান আক্তার দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। এর আগে গত মঙ্গলবার মোহাম্মদ আলী সরকার ও শরিফুল ইসলাম শরিফ মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য। গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন রাজশাহীসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহী জেলা পরিষদে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী?

আপডেট সময় : ১১:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২