মঠবাড়িয়া ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

নাটোরে এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণঃ আটক এক নারীসহ ৫ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৫৩২ বার পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা : নাটোরে এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে তিনজন সরাসরি এ অপকর্মে জড়িত। দুইজন তাদের সহযোগী। মঙ্গলবার রাতে শহরের হাফরাস্তা এলাকার সাগর মিয়ার ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে অভিযানে নামে নাটোর সদর থানা পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টার অভিযানে সদর উপজেলার তেলকুপি নুরানীপাড়া এলাকা থেকে সরাসরি জড়িত তিনজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন, শহরের কানাইখালী এলাকার আফজাল হোসেনের ছেলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনি মিয়া, একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি এবং আব্দুল মজিদের ছেলে সোহান। এছাড়া এ ধর্ষণে সহযোগিতার অভিযোগে মৃদুল হোসেন এবং তার স্ত্রী মিথিলা পারভীনকে আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাজশাহীর বিনোদপুর থেকে আবির (২১) নামে এক দোকান কর্মচারী তার এসএসসি পরীক্ষার্থী প্রেমিকাকে নিয়ে নাটোর আসেন। স্থানীয় এক বন্ধু তাদের বিয়ে দেওয়ার কথা বলে হাফরাস্তা এলাকায় মৃদুল ও মিথিলা দম্পতির বাসায় নিয়ে যান। কিন্তু এই দম্পতি রনি, রকি ও সোহানকে ডেকে নিয়ে যান।

এ সময় তারা তিনজন ছাত্রীর গলায় চাকু ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং সেটির ভিডিও ধারণ করেন। পরে আবার তাদের টাকা না দিলে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। তরুণ-তরুণী ছাড়া পেয়ে রাত প্রায় ১১টার দিকে নাটোর থানায় গিয়ে অভিযোগ করেন।

মঙ্গলবার রাতেই মিথিলা ও মৃদুল দম্পতিকে হাফরাস্থা থেকে আটক করে পুলিশ। পরে বুধবার ভোরে তেলকুপি নুরানীপাড়া থেকে রনি, রকি ও সোহানকে আটক করা হয়।

নাটোর সদর থানার উপ পরিদর্শক (এসআই) জামাল উদ্দীন জানান, আমরা তরুণীর অভিযোগ পাওয়ার পরপরই রাত প্রায় ১টার দিকে অভিযানে নামি। অভিযুক্তদের অবস্থান জানতে পেরে তেলকুপি এলাকায় অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণঃ আটক এক নারীসহ ৫ জন

আপডেট সময় : ০৩:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২