মঠবাড়িয়া ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক আরিফ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩৩৯ বার পড়া হয়েছে

মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৯ জনকে সহ-সভাপতি, ৬ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভূক্ত করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ৯ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন নারী নেত্রীসহ ৭ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ঘোষিত কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন ঘোষিত কমিটির কেন্দ্রীয় সদস্য রকিবুল হাসান রকি।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে হাসান সিকদারকে সভাপতি ও ইকবাল হোসেন ভূঁইয়াকে (ওমর ফারুক) সাধারণ সম্পাদক করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়। পরে ২০১৯ সালের ২৯ জুন জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক আরিফ

আপডেট সময় : ০৪:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২