মঠবাড়িয়া ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড আবাসিক হোটেলে অনৈতিক কাজ, শিক্ষার্থীসহ আটক ১৮

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৩১৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে নয়জন নারী ও নয়জন পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে ওই এলাকার হোটেল থেকে তাদের আটক করা হয়। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

জানা গেছে, শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ভবনের সপ্তম তলায় পদ্মা আবাসিক হোটেল ও ষষ্ঠ তলায় রয়েল আবাসিক হোটেল রয়েছে। এই দুই হোটেলে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল দিয়ে শহরের ওই দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে বলে পুলিশকে জানায়। এ সময় পদ্মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ।

ষষ্ঠ তলায় রয়েল আবাসিক হোটেলের মালিক আমির হোসেন জানান, বাসস্ট্যান্ড এলাকায় একটি ভবনের সপ্তম ও ষষ্ঠ তলা ভাড়া নিয়ে আবাসিক হোটেল করা হয়েছে। এসব হোটেলে দম্পতি ছাড়া ভাড়া দেওয়া হয় না। পুলিশের ১৮ জনের আটকের বিষয়ে বলেন, অনৈতিক কাজের জন্যই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছে বলে শুনেছি।

এ বিষয়ে সদর থানার ওসি আবদুর রউফ সরকার জানান, বুধবার দুপুরে অভিযানের সংবাদ পেয়ে আবাসিক হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আবাসিক হোটেলের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড আবাসিক হোটেলে অনৈতিক কাজ, শিক্ষার্থীসহ আটক ১৮

আপডেট সময় : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২