মঠবাড়িয়া ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

বরগুনার সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন এনএসআই সদস্য আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।

নিহত কর্মকর্তার নাম মো. আল আমিন (৩৫)। তিনি এনএসআই বরগুনা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ বলছে, মোটরসাইকেলে কলাপাড়া থেকে বরগুনাঁ যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের। তাঁদের মোটরসাইকেলটি আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এনএসআই কর্মকর্তা আল আমিন। এ সময় তাঁর সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে মরদেহ এনএসআই বরগুনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। আহত মাঠকর্মী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মরদেহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার এ বিষয়ে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনার সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২