মঠবাড়িয়া ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

বরগুনায় আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ২৮১ বার পড়া হয়েছে

দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ বছর পূর্বের সম্মেলনে নির্বাচিত হওয়া সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে দেওয়া হয়েছে পুনরায় একই দ্বায়িত্ব। এবং যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষরিত কাগজে এই তিন জনের নাম প্রকাশ করা হয়েছে। বাকি পদ গুলো পরবর্তীতে ঘোষণা করা হবে জানা গেছে। বরগুনা সার্কিট হাউজ ইদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সড়ক পরিবরহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকাল ১১ টায় সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক (মন্ত্রীপদমর্যাদা) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গোলাম কবির রাব্বানী চিনু। এই সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনায় আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল

আপডেট সময় : ১২:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২