সমাবেশস্থলের পাশে ছাত্রলীগের শো’ডাউনে বিএনপি বিরোধী শ্লোগান
- আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২৯৮ বার পড়া হয়েছে
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের একদিন আগে আজ বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নগরীতে শোডাইন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের একদল নেতাকর্মী। মিছিল সহকারে একসময় সমাবেশস্থল এলাকার অতি নিকটবর্তী চৌহাট্রা পয়েন্টে অবস্থান নিয়ে বিএনপি বিরোধী শ্লোগান দিতে থাকেন ছাত্রলীগের নেকাতর্মীরা। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে শতাধিক মোটরসাইকেলযোগে শ্লোগান দিতে দিতে পূর্ব জিন্দাবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্টে যেয়ে অবস্থান নেন তারা। তবে পুলিশের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। কিছুসময় চৌহাট্টা পয়েন্টে অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীদের জিন্দাবাজারের দিকে চলে যেতে নির্দেশ দেয় পুলিশ। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে জিন্দাবাজার হয়ে বন্দরবাজারের দিকে চলে যান।
এসএমপি’র (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ছাত্রলীগের মিছিল রিকাবীবাজার বা মাদরাসা মাঠের দিকে যেতে দেইনি আমরা।










