মঠবাড়িয়া ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

জেলা আওয়ালীগের সভাপতিকে দল থেকে বহিষ্কার

মঠবাড়িয়া অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে

জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, বিভিন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, দলীয় সভা-সমাবেশ ও কর্মসূচিতে অংশগ্রহণ না করা, কমিটির নিয়মিত সভা আহ্বান না করাসহ দলীয় নীতি-আদর্শ পরিপন্থী আরও বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ করে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে সাময়িক অব‍্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দলীয় সভাপতির পদ থেকে কেন তাকে স্থায়ীভাবে অব‍্যহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে অবগত করতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সভাপতি মমতাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন জেলা আওয়ামী লীগের ৫৩ জন সদস্য।

রংপুর জেলা আওয়ামীলীগের নেতাদের পরামর্শে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল কমির রাজু সাধারণ সভা আহ্বান করেন।

সভায় মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না। জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতাকর্মীরা মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তার স্থায়ী বহিষ্কার দাবি করেন।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ সাংবাদিকদের জানান, জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া এবং ১৫ দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ বলেন, ‘শনিবারের সভা আমাকে না জানিয়ে করা হয়েছে। নিজেদের মধ্যেকার সব ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দেশের এই ক্রান্তিকালে তখন এমন ঘটনা নেত্রীর বিরোধিতা।’ তাই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেলা আওয়ালীগের সভাপতিকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৪:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২