মঠবাড়িয়া ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডা’কা’ত দলের সর্দার গ্রেপ্তা’র, পিস্তল সহ ৬ ককটেল উ’দ্ধা’র নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩ মঠবাড়িয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে ৭ বছরের কারাদণ্ড

উপকূলীয় বিস্তির্ন মাঠ জুড়ে কাঁচা-পাকা সোনালী ধান, কাটার প্রস্তুতি নিচ্ছে কৃষকরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৪৮৪ বার পড়া হয়েছে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। হালকা বাতাসে সমুদ্র উপকূলীয় বিস্তির্ন মাঠ জুড়ে কৃষকের স্বপ্নের সোনালী ধানের শীষ দোল খাচ্ছে। মাঝে মধ্যে দুই একটি পাখি কিটপতঙ্গ খাওয়ার আশায় হানা দিচ্ছে ক্ষেতে।

ইতোমধ্যে সোনালী বর্ণ ধারণ করেছে শীষ। আর ক’দিন পরেই পটুয়াখালীর কলাপাড়ার গ্রামীণ জনপদে শুরু হবে ধান কাটা, মাড়াই ও নতুন ধান ঘরে তোলার মহোৎসব। তাই প্রতিটি কৃষক পরিবারের চোখে মুখে লেগে আছে সোনালী স্বপ্ন পূরনের ছাপ।

এ উপজেলায় দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে কৃষক পরিবার রয়েছে ৩৫৫০০। মোট জমি ৪৯২১০ হেক্টর। এ বছর ৩১২৪০ হেক্টরে আবাদ হয়েছে।

এর মধ্যে ২২৫৫০ হেক্টরে মৌসুমি উফশী রোপা আমন ও ৮১৫০ হেক্টর জমিতে মৌসুমি স্থানীয় রোপা আমন ধানের চাষ করেছেন কৃষকরা। এছাড়া সবজি চাষ করা হয়েছে ৫৪০ হেক্টর জমিতে।

তবে ঘূর্নিঝড় সিত্রাংয়ে ধানের আংশিক ক্ষতিগ্রস্থ জমির পরিমান ৯২১ হেক্টর। আংশিক ক্ষতি ৫% হারে সম্পুর্ন ক্ষতির পরিমান ৪৬.০৫ হেক্টর। এছাড়া সবজি ফসলে ৫৪ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

২০% হারে সম্পুর্ন ক্ষতি ১০.০৮ হেক্টর বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে কাঁচা-পাকা ধানের ফসলি ক্ষেত যেন দিগন্ত ছুঁয়ে গেছে।

কৃষকের ঘরে ঘরে শুরু হবে ধান তোলার পালা। তাই ধান কাটার জন্য নতুন কাস্তে তৈরী করতে দিয়েছে অনেকে। কেউ আবার পুরাতন কাস্তে মেরামত করাচ্ছে কামার বাড়িতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপকূলীয় বিস্তির্ন মাঠ জুড়ে কাঁচা-পাকা সোনালী ধান, কাটার প্রস্তুতি নিচ্ছে কৃষকরা

আপডেট সময় : ১২:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২