মঠবাড়িয়া ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

নেছারাবাদে চতুর্থ শ্রেণির ছাত্রের ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে শফিকুল ইসলাম (১১) নামে এক শিশু ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ নেছারাবাদ উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আজ রোববার পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

শফিকুল ওই এলাকার মো আব্দুস সালামের ছেলে। শফিকুল গ্রামের পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।শিশুটির চাচা মো. আলম বলেন, ‘শফিকুল গলায় প্লাস্টিকের ফিতা পেঁচিয়ে নিজেদের ঘরের মধ্যে সবার অগোচরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার বিকেলে তার মা ঘরের বাইরে ছিল। সন্ধ্যার দিকে তার মা ঘরে ঢুকে দেখে শফিকুল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

এ সময় তাঁর ডাকচিৎকারে সবাই গিয়ে শফিকুলকে নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে শফিকুলের বাবা আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কী হয়েছে আমি কিছু বলতে পারব না। পরে জানাব।’

শিশু শফিকুলের বিদ্যালয়ের শিক্ষক মো. রনি বলেন, ‘শফিকুল ইসলাম আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। সে সুস্থ মস্তিষ্কের এবং সে বেশ নম্র-ভদ্র ছেলে ছিল। তার গলায় ফাঁসের কথা মেনে নেওয়া একপ্রকার অবিশ্বাস্য ব্যাপার।’

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল আমীন বলেন, ‘শফিকুল ইসলাম একটি সুস্থ শরীরের বাচ্চা মানুষ। শনিবার সন্ধ্যার দিকে তার চাচা আলম ফোন করে জানিয়েছেন, শফিকুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে চতুর্থ শ্রেণির ছাত্রের ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২