মঠবাড়িয়া ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

পিরোজপুরে অটোরিকশা-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ২৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক নিহত হয়েছেন।

রোববার সকালে সদর উপজেলার পাড়েরহাট সড়কে বড়পোল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান।

নিহত রিয়াজ হাওলাদার (৪০) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের লতিফুর রহমানের পুত্র।

নিহতের শ্বশুর জাহাঙ্গীর আকন জানান, পিরোজপুর থেকে ইন্দুরকানীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিরোজপুরগামী টমটমের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার জামাতা অটোচালক রিয়াজ নিহত হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. কাজল মিয়া বলেন, গাছের সঙ্গে ধাক্কায় টমটম চালক টমটমে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।

ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে টমটমটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে অটোরিকশা-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২