মঠবাড়িয়া ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ২৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক আমাদের নতুন সময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবুর (৫২) স্ত্রী মারুফা বেগম (৩০) নিহত ও তিনি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) রাতে জেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. তানভীর হাসান সাংবাদিক ওয়াহিদ হাসান বাবুর স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রাতে তারা জেলার কাউখালী শ্বশুরবাড়ি থেকে পিরোজপুরের নিজ বাসায় মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, রাতে সাংবাদিক দম্পতি একটি মোটরসাইকেলে করে কাউখালী থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এসময় এক পথচারী তার মোটরসাইকেলের সামনে এলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। আহতদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তার স্ত্রীকে খুলনা নেওয়ার পথে তার স্ত্রী মারুফা বেগমের মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী মারা গেছেন। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্বরত সাংবাদিকরা বাবুর পরিবাবের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আপডেট সময় : ০৪:৪২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২