মঠবাড়িয়া ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা সমর্থকরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মঠবাড়িয়া সমাচার ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা সমর্থকরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে। শনিবার (২৬ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে ওই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক, পীরতলা বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে শিশু, নারী বৃদ্ধসহ সব বয়সের আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেয়। এসময় তাদের কণ্ঠে আর্জেন্টিনার জয়ধ্বনি। বাঁশির সুর, ব্যান্ড পার্টির আওয়াজের আনন্দে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের জনপদ। শোভাযাত্রার নেতৃত্ব দেন শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের মাঝে আর্জেন্টিনার নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। বেশ করে আমরা মেসিকে ও আর্জেন্টিনা দলকে দূর থেকে উৎসাহিত করতে এ শোভাযাত্রার আয়োজন করেছি। খেলায় হার-জিত থাকবে। এবার আর্জন্টিনা বিজয়ী হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা। দীর্ঘ এ শোভাযাত্রার কারণে লেবুখালী-বাউফল মহাসড়কে পৌনে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা সমর্থকরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২