মঠবাড়িয়া ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

পটুয়াখালী যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার, বিয়ে করলেন চাকরিজীবী যুবক

মঠবাড়িয়া সমাচার ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৩১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার, বিয়ে করলেন চাকরিজীবী যুবক

কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ কিশোরীকে যৌনপল্লি থেকে উদ্ধার করে বিয়ের ব্যবস্থা করেছে থানা-পুলিশ। থানার উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী থানার সহযোগিতায় জেলা শহরের একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। মেঘনা থানা সূত্রে জানা যায়, কিশোরীটি এলাকায় এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

প্রেমিকের হাত ধরে গত ১৯ নভেম্বর বাড়ি থেকে পালিয়ে যায়। ওই যুবক পরে কিশোরীকে পটুয়াখালী জেলার একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে কিশোরীর বাবা গত ৪ ডিসেম্বর মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘জিডির পর উপপরিদর্শক মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে কিশোরীকে পটুয়াখালী থানার সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরে কিশোরীর অভিভাবকদের হাতে তুলে দিই। একজন চাকরিজীবী যুবক কিশোরীকে বিয়ের আগ্রহ প্রকাশ করলে ভুক্তভোগীর বাবা-মার সঙ্গে আলোচনা করে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি।’ প্রতারক যুবকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘প্রতারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার, বিয়ে করলেন চাকরিজীবী যুবক

আপডেট সময় : ০৪:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২