মঠবাড়িয়া ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

কুয়াকাটায় নতুন বছেরে অগ্রিম বুকিং হচ্ছে হোটেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে

বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে কুয়াকাটায় প্রতিবারই আগমন ঘটে হাজারো পর্যটকের। নতুন বছরে স্বাগত জানিয়ে পরিবার, পরিজনের সঙ্গে আনন্দ উল্লাসে সময় কাটাতে এখানে ভিড় জমান পর্যটকরা। আর তাই আগে থেকেই হোটেল বুকিং দিয়ে রেখেছেন অনেক পর্যটক।

এদিকে আগত পর্যটকদের বাড়তি বিনোদন দিতে নতুনরূপে সেজেছে সাগরকন্যা খ্যাত এই ভ্রমণ স্পটটি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিনোদন স্পটসহ বিভিন্নস্থানকে রঙ্গিন লাইট, বেলুন দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও নতুনকে স্বাগত জানাতে বেশিরভাগ হোটেল ধোয়া-মোছা করে পরিপাটি করে রেখেছেন।

হোটেল-মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে এরই মধ্যে প্রথম শ্রেণীর হোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা রয়েছে। তবে এ উপলক্ষে কুয়াকাটায় পর্যটকদের আগমনটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান বলেন, বড়দিনের পর থেকে থার্টি ফার্স্ট নাইটের বন্ধ পর্যন্ত আমাদের সম্পূর্ণ রুম বুকড রয়েছে। তাই আমরা আলোকসজ্জা, ইনডোরে কনসার্ট, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন রেখেছি।

হোটেল সাগরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সাগর বলেন, এরই মধ্যে আগামী বন্ধ উপলক্ষে ৬০ শতাংশ রুম অগ্রিম বুকিং পেয়েছি। আশাকরি বাকিগুলোও হয়ে যাবে। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল না হলে আগামী কয়েকমাস আমরা প্রতিটি বন্ধে বেশ ভালো পর্যটকদের বুকিং পাবো।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার  বলেন, বছরে যতগুলো বন্ধে কুয়াকাটায় পর্যটকে টইটুম্বুর থাকে তারমধ্যে থার্টি ফার্স্ট নাইট অন্যতম। তাই এ বন্ধকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন থাকে। তবে সরকারি অনেক বাধানিষেধ থাকায় আমরা বেশিরভাগ হোটেল মালিক ইনডোরে ছোট-ছোট প্রোগ্রাম করে পর্যটকদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির জন্য হোটেলে সাজসজ্জা, নতুনত্ব, বিশেষ ছাড়সহ বিভিন্ন আয়োজন হাতে নেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক  বলেন, ডিসেম্বর জুড়ে পর্যটকদের চাপ। তাই সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে। যাতে পর্যটকরা কোনো হয়রানির স্বীকার না হয়।

নিউজটি শেয়ার করুন

কুয়াকাটায় নতুন বছেরে অগ্রিম বুকিং হচ্ছে হোটেল

আপডেট সময় : ১১:২৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২