মঠবাড়িয়া ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ

বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফারুক ভুইয়া নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। ষাটোর্ধ্ব ফারুক ভুইয়া সোমবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আবুল বাশার এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

কারাগার সূত্রে জানা যায়, ভোলা জেলা সদরের বাসিন্দা মো. সামসুদ্দিনের ছেলে ফারুক ভুইয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে ২০০৭ সালে বরিশাল কারাগারে আসেন। তিনি লিভারসহ একাধিক রোগে ভুগছিলেন এবং কারাভ্যন্তরে চিকিৎসাও করাচ্ছিলেন।

মি. আবুল জানান, ফারুক ভুইয়া চলতি জানুয়ারি মাসে দুই দফা বরিশাল শেবাচিম হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নিয়েছেন। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কারাভ্যন্তরে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়।

জেলার আরও জানান, কয়েদি ফারুকের মরদেহ ময়নাতদন্তের শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং ভোলায় অবস্থারত স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩