সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মঠবাড়িয়ার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীন একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়।
বরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আজিম উল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক. অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল পিরোজপুর মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমূখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।










