মঠবাড়িয়া ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় মোবাইল বন্ধকের ঘটনায় পিটিয়ে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোবাইল ফোন বন্ধক রাখা নিয়ে মারামারির ঘটনায় ওয়াহাব সরদারের (৬৫) বাম হাত ভেঙে গেছে। মঠবাড়িয়া হাসপাতাল থেকে তাকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। অস্বচ্ছলতার কারনে বরিশাল নিতে না পেরে বাড়ি নিয়ে কবিরাজি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আহত আব্দুল ওয়াহাব সরদার ধানিসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পাতাকাটা গ্রামের মৃত জব্বার সরদারের পুত্র।

ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে মোবাইল ফোন বন্ধক রাখার টাকা ফেরত চাওয়ার ঘটনা নিয় স্থানীয় মনিরের সাথে শাহিনের ঝগড়া হয়।

এ সময় করিম আকন বাজারের কতিপয় গন্যমান্য ব্যক্তি ঝগড়াঝাটি থামিয়ে দেয়।এরপর ওই এলাকার প্রভাবশালী রফিকুল ইসলাম (৪০) লোকজন নিয়ে বাজারে আসে এবং শাহিনকে মোবাইল ফেরত নিয়ে টাকা দিতে বলে।শাহিন তাদের ভয়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে।এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল ও তার লোকজন শাহিনের বাবা ওয়াহাব সরদারের ওপর হামলা করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মোবাইল বন্ধকের ঘটনায় পিটিয়ে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা

আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩