মঠবাড়িয়া ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণে অবহেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্প সরকারের একটি মহৎ উদ্যোগ হলেও প্রকল্পের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও কোন কোন ঠিকাদার কাজ শুরু করে তা ফেলে রেখেছেন মাসের পর মাস।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৭৫টি ঘরের জন্য ১৫ জন ঠিকাদার কার্যাদেশ পায়।প্রত্যেক ঠিকাদার ৫টি করে (প্যাকেজ) ঘরের কাজ পায়।বেতমোর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের ঘরের কাজ কে পেয়েছে তা জানেন না উপকারভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার ।

বীর নিবাস নির্মাণে অবহেলার অভিযোগ এনে গত বছরের ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বীর মুক্তিযোদ্ধা। তবে এখন পর্যন্ত কেউ কোন খোঁজ খবর নেয়নি বলে জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের অভিযোগ, পুরানো ঘরটি জরাজীর্ণ। বর্ষায় পানি পড়ে। নতুন ঘর পেয়ে পুরানো ঘরটি মেরামত করিনি।ঠিকাদার ধীরগতিতে কাজ করে।এখন কাজ ফেলে রেখেছে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার (পিআইও)  ঠিকাদারের নাম বলে নাই।তবে একটি মোবাইল নাম্বার দিয়েছে।সে নাম্বারে রিং বাজে কিন্তু রিসিভ করে না।কাজের শুরুতেই নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ নিয়মিত কাজের তদারকি নিশ্চিত করার কথা রয়েছে। অথচ কাজ শুরুর দিন কমিটির কেউ আসেনি।কাজ ফেলে রাখার পরেও কেউ খবর রাখেনি।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ৯১টি ঘর একবারে করা সম্ভব নয়।পর্যায়ক্রমে সবগুলো ঘরের কাজই সম্পন্ন করা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণে অবহেলার অভিযোগ

আপডেট সময় : ০৫:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩