মঠবাড়িয়া ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার-২ 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সুরমা বেগম (৩০) ও শাহানা আক্তার (৩৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুরমা বেগম উপজেলা উত্তর পাতাকাটা গ্রামের ফরিদ উদ্দিন সরদারের স্ত্রী এবং শাহানা আক্তার বড় শৌলা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী।

মঠবাড়িয়া থানার এস আই খন্দকার কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা উত্তর পাতাকাটা গ্রামের অভিযান চালিয়ে সুরমা বেগমের বসত ঘর থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ সুরমাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এর পর রাতে উপজেলা মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ শাহানা আক্তারকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এসআই খন্দকার কামরুল ইসলাম বাদি হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার-২ 

আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩