মঠবাড়িয়া ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তি খুন গ্রেফতার-৪

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার নামে এক প্রবাসীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। থানা পুলিশ এঘটনায় ওই রাতেই পিতা, পুত্র ও ভাতিজাসহ সন্দেহ জনক ৪ আটক করেছে। আটককৃতরা হলো চালিতাবুনিয়া পঞ্চাইতবাড়ির মো. তোফাজ্জল হওলাদারের ছেলে মো. হায়দার আলী হাওলাদার (৫০) তার ছেলে কলেজ ছাত্র মো. তাহসিন আরবী (১৮), কলেজ ছাত্র মো. মিরাজ মাহমুদ (১৭) পিতা মো. মাহবুব হাওলাদার ও মো. হোসাইন (১৭) পিতা মো. ইউনুচ। নিহত আমিরুল ওই গ্রামের মো. মোকছেদ আলী হওলাদারের ছেলে। পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, আমিরুল ইসলাম মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পৌছলে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা তাকে ধারালো অস্র দিয়ে কোপাতে থাকলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। দুর্বৃত্তরা আমিরুলের বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসার পরপরই আমিরুলের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই অলিউল ইসলাম খোকন জানান, আমিরুল ইসলাম ৭/৮ বছর পূর্বে প্রবাস জীবন শেষে বাড়িতে এসে সংসার করতে ছিল। চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবীর সাথে আমিরুলের স্থানীয় বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। সন্দেহ জনক ৪ জনকে আটক করা হয়েছে। হত্যা কান্ডের কারন উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তি খুন গ্রেফতার-৪

আপডেট সময় : ০৯:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩