মঠবাড়িয়া ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়ীয়া হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যেগে দরিদ্র জেলেপল্লিতে ১ টাকায় একবেলা খাবার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

পিরোজপুরে মঠবাড়িয়ার মাছুয়া জেলেপল্লীতে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যেগে দরিদ্র,সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের জন্য আয়োজন করা হয়েছে এক টাকায় দুপুরের খাবার।শুক্রবার দিনব্যাপী শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং ১ টাকায় একবেলা খাবার কর্মসূচির উদ্বোধন করে সংগঠনের সদস্যরা। শিশুদের নিয়ে খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ , গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উৎসবে গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশগ্রহণ করে শিশুরা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলেপল্লির শিশুদের সাথে বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছি ১ টাকায় একবেলার খাবার।আমরা তাদের ১ টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবারটা তারা ফ্রি পেয়েছে।এই টাকা টা নেওয়ার জন্য তারা অনুভব করবে যে তারা খাবার কিনে খাচ্ছে।এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তৃতীয় শ্রেণীর ছাত্র চন্দন জানান, সমাজের আর পাঁচটা শিশুর মতো আমার প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি এবং এক টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করেছি।
প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র জানান,২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদী তীরবর্তী জেলেদের সন্তানদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। মৌলিক অধিকার নিশ্চিত,নিজস্ব সংস্কৃতি বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ সৃষ্টি করাসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে হাতে খড়ি ফাউন্ডেশন। এছাড়াও বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে রক্তদান,বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়ীয়া হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যেগে দরিদ্র জেলেপল্লিতে ১ টাকায় একবেলা খাবার

আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩