মঠবাড়িয়া ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈকত রায়হান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহা. নূর আলম, উপজেলা ভাইস চেয়াম্যান মো. আরিফুর রহমান সিফাত, ওসি অপরেশন মো. আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।

প্রদর্শনী মেলায় ৩৯ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহা. নূর আলম জানান, মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবেন। প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে ৩৯ টি স্টল অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে ১২ জনকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল খামারীকে সনদ ও অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিকেলে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩