মঠবাড়িয়া ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ 

জাতীয় পরিসংখ্যান দিবস মঠবাড়িয়ায় পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে। এ বছর জাতীয় পর্যায়ে তৃতীয়বারের মতো দিবসটি পালন করলেও মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে এই প্রথম দিবসটি উদযাপন করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ণ, স্মার্ট বাংলাদেশ গঠন”।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মঠবাড়িয়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈকত রায়হান এর সভাপতিত্বে ও জুনিয়র পরিসংখ্যান সহকারী ইয়াকুব আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা আবু হাসান শেখ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পরিসংখ্যানের সঠিক তথ্য জানা দরকার। উপজেলা পর্যায়ের পরিসংখ্যান দপ্তরগুলো প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দেরারগোড়ায় পৌঁছে দিতে এবং সরকারের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

বক্তব্য শেষে আলোচনায় অংশগ্রহণকারী উপস্থিত সকলকে নিয়ে একটি সচেতনতামূলক র‌্যালি করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য: ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরবর্তীতে ২০২১ সাল থেকে জাতীয়ভাবে ২৭ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পরিসংখ্যান দিবস মঠবাড়িয়ায় পালিত

আপডেট সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩